২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদালতে কর্মচারীদের নতুন বিন্যাস

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের নতুন দায়িত্বপ্রাপ্ত পেশকার, পিয়ন, ষ্টেনোগ্রাফার, ব্যক্তিগত সহকারিরা যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন বৃহস্পতিবার সকালে। বিচারপ্রার্থীরাও হাজির হয়েছেন যথারীতি। কেউ কেউ চেয়েছেন সময়। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের সাবেক পেশকার মো. ওসমান আলী খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কোন মামলায় অনির্ধারিত দরখাস্ত (পুট আপ) শুনানি হবে না। এ আদালতগুলোতে মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, "খুব সম্ভবত: ঐ অনুষ্ঠান শেষ করে দুপুর ২ টার আগে কোন হাকিম ফিরবেন না। উনারা আসার পর বোঝা যাবে কি কি শুনানি গ্রহণ করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 08:21 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের নতুন দায়িত্বপ্রাপ্ত পেশকার, পিয়ন, ষ্টেনোগ্রাফার, ব্যক্তিগত সহকারিরা যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন বৃহস্পতিবার সকালে। বিচারপ্রার্থীরাও হাজির হয়েছেন যথারীতি। কেউ কেউ চেয়েছেন সময়। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের সাবেক পেশকার মো. ওসমান আলী খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কোন মামলায় অনির্ধারিত দরখাস্ত (পুট আপ) শুনানি হবে না। এ আদালতগুলোতে মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, "খুব সম্ভবত: ঐ অনুষ্ঠান শেষ করে দুপুর ২ টার আগে কোন হাকিম ফিরবেন না। উনারা আসার পর বোঝা যাবে কি কি শুনানি গ্রহণ করা হবে।" বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নতুন নিয়োগপ্রাপ্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আবুল খায়ের মো. এনামুল হক স্বাক্ষরিত কার্যালয় আদেশে আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত ও পুরানো কর্মচারীদের নতুন বিন্যাসে দেখা যায়, সিএমএম এর পুরানো ব্যক্তিগত সহকারি ও ষ্টেনোগ্রাফার মো. আবদুল খালেককে একই পদবীতে বর্তমান (নতুন) নিয়োগপ্রাপ্ত প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধুরীর ব্যক্তিগত সহকারি ও ষ্টেনোগ্রাফার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি একই সঙ্গে দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম সুলতান মাহমুদের ব্যক্তিগত সহকারি ও ষ্টেনোগ্রাফার হিসাবে দায়িত্ব পালন করবেন। আগের তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের ব্যক্তিগত সহকারি ও ষ্টেনোগ্রাফার মো. আকরামুল হককে প্রেষণে মহানগর হাকিম ২৩ (তেইশ) নং আদালতের দায়িত্ব, আগের সিএমএম এর পেশকার ওসমান আলী খানকে দ্রুতবিচার-৭ নম্বর আদালতের পেশকারের দায়িত্ব, আগের ২৩ (তেইশ) নম্বর মহানগর হাকিমের পেশকার মো. আতাউর রহমানকে প্রেষণে বর্তমান সিএমএম এর ব্যক্তিগত সহকারির দায়িত্ব এবং দ্রুত বিচার-৭ নম্বর আদালতের পেশকার মো. শামসুল আলমকে বর্তমান সিএমএম এর পেশকার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া কার্যাদেশে বর্তমান সিএমএম উল্লেখ করেন বিচার বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও পরামর্শসহ ঢাকার মহানগর দায়রা জজ এর আদেশ মতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালতের ষ্টেনোগ্রাফার মো. তরিকুল ইসলামকে বর্তমান সিএমএম এর ষ্টেনো ও ব্যক্তিগত সহকারি হিসাবে এবং একই আদালতের বেঞ্চ সহকারি মো. মিজানুর রহমানকে বর্তমান সিএমএম ঢাকার বেঞ্চ সহকারি (সহকারি পেশকার) সহকারি মহানগর দায়রা জজ ৭ম আদালতের ষ্টেনো মো. শহীদুল ইসলাম খান বর্তমান অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম-৩) এর ষ্টেনোগ্রাফার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এই তিন কর্মচারি মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বের পাশাপাশি মুখ্য মহানগর হাকিম আদালতের দায়িত্ব পালন করবেন। এদিকে আগের ২৫ ম্যাজিস্ট্রেটের কাজ এ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারিক ক্যাডারের ১০ ম্যাজিস্ট্রেট বিভিন্ন থানা অঞ্চলের মামলার বিভিন্ন প্রকারের পুটআপ (অনির্ধারিত দরখাস্ত ও প্রোডাকশন শুনানি কে কে গ্রহণ করবেন এ ব্যাপারটিরও বিন্যাস করেছেন। বৃহস্পতিবার সকালেই সাদা কাগজে কমপিউটার কম্পোজ করে তা মুখ্য মহানগর হাকিমের বিভিন্ন এজলাসের দরজায় লাগিয়ে দেয়া হয়েছে। দুপুর ১২ টা ৫০ মিনিটে নতুন নিয়োগপ্রাপ্ত সিএমএম একেএম এনমুল হক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আদালতে ফেরেন। দুপুরের নামাজের পর তার এজলাসে বসে বিচারকাজ শুরু করার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/১৪০৯ঘ.