ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ কার্যকর হচ্ছে ১ নভেম্বর। এ জন্য দেশের সব মেট্রোপলিটন ও জেলা শহরে বিচারবিভাগীয় হাকিম নিয়োগ শেষ হয়েছে।
ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ১০ জন জজকে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিচার শাখা-৩ এর ৬ অক্টোবর ২০০৭-এর ৬৯৪ বিচার ৩/১টি-২/২০০৭ নম্বর বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল খায়ের মো. এনামুল হককে ঢাকার মুখ্যমহানগর হাকিম (চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে সিএমএম) পদে নিয়োগ দেওয়া হয়।
আরেক বিজ্ঞপ্তিতে শওকত আলী চৌধুরী, মো. সুলতান মাহমুদ ও গোলাম রব্বানীকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এবং মোহাম্মদ শাহীন উদ্দিন, শাহনাজ সুলতানা, মোহাম্মদ সিদ্দিকী, মো. আবদুল্লাহ আল মামুন, মোহম্মদ ওয়ালিউল ইসলাম, মো. হাবিবুর রহমান সিদ্দিকী আর মো. এমরান চৌধুরীকে মহানগর হাকিম পদে নিয়োগ করা হয়েছে।
১ নভেম্বর থেকে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত ভবনে নির্দিষ্ট এজলাসগুলোতে বসে বিচার কাজ শুরু করবেন বলে জানা গেছে।
ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়োগ করা হয়েছে ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাদের মধ্যে এম. এ সুফিয়ানকে ঢাকা জেলা প্রধান (চিফ জুডিশিয়াল) বিচারিক ম্যাজিস্ট্রেট, মো. সাহজাহান কবিরকে অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট এবং শাহরিয়ার কবির, আশিকুল কবির ও আবদুল মজিদকে বিচারিক ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মহানগর ম্যাজিস্ট্রেটদের সবাই বিচার ক্যাডার থেকে আসা জজ ছিলেন।
বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়ায় ঢাকা মুখ্য মহানগর হাকিম হিসেবে নিয়োগ পাওয়া আবুল খায়ের মো. এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিচারিক দায়িত্বে থাকবে ঢাকা মহানগরীর ৩৩ টি থানার বিভিন্ন ফৌজদারি মামলা। আর এম এ সুফিয়ানের হাতে থাকবে মহানগরীর বাইরের ঢাকা জেলার ৭টি থানার ফৌজদারি মামলার বিচারের ভার।
স
bdnews24