২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ার অভিযোগে কুমিল্লায় গোয়েন্দা পুলিশ কমকর্তা আটক

গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে আব্দুল মোতালেব নামে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শককে বুধবার আটক করে যৌথবাহিনী। যৌথবাহিনী সূত্র জানায়, এসআই মোতালেবের বিরুদ্ধে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবির করার অভিযোগ করেন জেলা শহরের মুরাদপুরের শামসু মুহুরী। শামসু মুহুরী দাবি করেন, ঈদের আগে তিনি দাবিকৃত টাকার মধ্যে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা দেয়ার জন্য চাপ দিলে বুধবার আরো ১০ হাজার টাকা দেবেন শামসু মুহুরী মোতালেবকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

কুমিল্লা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে আব্দুল মোতালেব নামে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শককে বুধবার আটক করে যৌথবাহিনী। যৌথবাহিনী সূত্র জানায়, এসআই মোতালেবের বিরুদ্ধে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবির করার অভিযোগ করেন জেলা শহরের মুরাদপুরের শামসু মুহুরী। শামসু মুহুরী দাবি করেন, ঈদের আগে তিনি দাবিকৃত টাকার মধ্যে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা দেয়ার জন্য চাপ দিলে বুধবার আরো ১০ হাজার টাকা দেবেন শামসু মুহুরী মোতালেবকে জানান। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে যৌথবাহিনী আবদুল মোতালেবকে কোতোয়ালি থানার সামনে থেকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় দিয়ে যায় যৌথবাহিনী। গ্রেপ্তারের পরপরই বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মীর শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, উপ-পরিদর্শক আবদুল মোতালেবকে ঘুষ গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, যৌথবাহিনী মোতালেবকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে থানায় দিয়ে গেছে। রাত ৯টা পর্যন্ত মোতালেবের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি তপন সাহা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৪ ঘ.