২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূলধারা' দাবি করে সিইসিকে চিঠি দিল বিএনপির নতুন কমিটি

বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনোনীত একটি প্রতিনিধিদল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের 'মূলধারা' দাবি করে তাকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে তাদেরকেই আমন্ত্রণ জানানোরও অনুরোধ করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনোনীত একটি প্রতিনিধিদল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের 'মূলধারা' দাবি করে তাকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে তাদেরকেই আমন্ত্রণ জানানোরও অনুরোধ করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটির অন্য সদস্যরা হলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান ও মোফাজ্জল করিম ও সাবেক সাংসদ নাজির হোসেন। বিকেল ৪টায় প্রতিনিধিদলটি নির্বাচন কমিশন সচিবালয়ে গেলে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াৎ হোসেন তাদের স্বাগত জানিয়ে সিইসির কক্ষে নিয়ে যান। (আরও তথ্যসহ) চিঠি হস্তান্তরশেষে কক্ষ থেকে বেরিয়ে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "স