২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বকশীগঞ্জ উপজেলার রব্বানী হত্যা মামলায় মাইনুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম রনি মঙ্গলবার এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

জামালপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকশীগঞ্জ উপজেলার রব্বানী হত্যা মামলায় মাইনুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম রনি মঙ্গলবার এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১ জুন বকশীগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামে রব্বানী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে মাইনুল হক। নিহতের মা রিমা সুলতানা পরদিন মাইনুল হককে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১০ জনের সাক্ষ্য শোনার পর আদালত মঙ্গলবার মামলার রায় ঘোষণা করে। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ. সুদিপ দে মিঠু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাহিমা বারিন ইভা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৪৮ ঘ.