২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলগুলোর সংস্কারে আইনি বাধ্যবাধকতা গণতন্ত্রকে মজবুত করবে: জার্মান রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলোর সংস্কারে আইনি বাধ্যবাধকতা বাংলাদেশের গণতন্ত্রকে আরও মজবুত ও স্থীতিশীল করবে বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে। সেইসঙ্গে নির্বাচন কমিশন ঘোষিত 'রোড ম্যাপ' অনুসরণের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজনৈতিক দলগুলোর সংস্কারে আইনি বাধ্যবাধকতা বাংলাদেশের গণতন্ত্রকে আরও মজবুত ও স্থীতিশীল করবে বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে। সেইসঙ্গে নির্বাচন কমিশন ঘোষিত 'রোড ম্যাপ' অনুসরণের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'টক উইথ দা জার্মান অ্যাম্বেসেডর' শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিসিএবি'র সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জার্মান রাষ্ট্রদূত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। স