২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা জরুরি আইনে নেওয়ায় হাসিনার রিট

বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চে হাসিনার রিট আবেদনটি দায়ের করা হয়। তিনি কারাগারে থাকায় তার প্রটোকল কর্মকর্তা মঞ্জিলা ফারুক এ বেঞ্চের অনুমতি নিয়ে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে রিটটিতে হলফনামা করেন। সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বার্জ মাউন্টেন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চে হাসিনার রিট আবেদনটি দায়ের করা হয়। তিনি কারাগারে থাকায় তার প্রটোকল কর্মকর্তা মঞ্জিলা ফারুক এ বেঞ্চের অনুমতি নিয়ে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে রিটটিতে হলফনামা করেন। সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বার্জ মাউন্টেন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। দুদকের সহকারী পরিচালক এসএম শাব্বির হাসানের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়- খুলনা, শিকলবাহা ও হরিপুর বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্রুপের কাছ থেকে প্রধানমন্ত্রী থাকার সময় তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন শেখ হাসিনা। অন্য আসামিরা এ কাজে সহায়তা করেছেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে রোববার দায়ের করা রিট আবেদনে শেখ হাসিনা মামলার কার্যক্রম স্থগিত করার আবেদনের পাশাপাশি জামিনও চেয়েছেন। আবেদনে বলা হয়, আইন লঙ্ঘন করে মামলাটিকে জরুরি ক্ষমতা আইনে নেওয়া হয়েছে। রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৮ ঘ.