ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৪৪ ধারা জারি, মোবাইল কোর্ট পরিচালনা, পরীক্ষা কেন্দ্রে নকল ধরাসহ কিছু কাজে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা বিচারিক ক্ষমতা পাচ্ছেন। তবে তারা অভিযুক্তদের অর্থদণ্ড ছাড়া অন্য কোন দণ্ড দিতে পারবেন না। অবশ্য জরিমানা আদায় করা না গেলে অপরাধীকে অনধিক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবেন। দণ্ডিত ব্যক্তি রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করতে পারবেন। (সংশোধিত)
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই বিচারিক ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ চূূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৈঠকের পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল কোর্ট অধ্যাদেশ-২০০৭ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। কাল সোমবার প্রজ্ঞাপন জারি হবে।''
গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। রোববার এ সংক্রান্ত অধ্যাদেশটি রাষ্ট্রপতি অনুমোদনও পেয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএম/এমএইচবি/২০১৯ ঘ.
bdnews24