২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রধান দেশে ফিরেছেন

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন সফর শেষে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ দেশে ফিরেছেন। আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর এর তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনা প্রধান শনিবার দিবাগত রাতে দেশে ফিরেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 05:36 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন সফর শেষে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ দেশে ফিরেছেন। আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর এর তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনা প্রধান শনিবার দিবাগত রাতে দেশে ফিরেছেন।" বিমান বন্দরের কর্মকর্তারা জানান, সেনা প্রধান হংকং থেকে ড্রাগন এয়ার লাইন্সের একটি বিমানে রাত প্রায় সাড়ে ১২ টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। তিনি চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র সফরের জন্য ঢাকা ত্যাগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১১০০ ঘ.