২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে লেখার সুযোগ হয়েছে: গীতা পাসি

এই ক্রান্তিকালে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে লেখার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি। সেইসঙ্গে তিনি বলেছেন, ভোটার রেজিস্ট্রেশন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের মতো পদক্ষেপগুলো ২০০৮ সালে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে নিকটবর্তী করেছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গণে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য স্বর্ণপদক প্রদান ও উদয় স্মৃতি মানবকল্যাণ তহবিলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 01:43 PM

Updated : 26 Apr 2022, 02:52 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)