২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মুদি দোকানি খুন

সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ পাটশালা গ্রামে বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন কিশোর মুদি দোকানি রেজাউল ব্যাপারী (১৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ফরিদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ পাটশালা গ্রামে বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন কিশোর মুদি দোকানি রেজাউল ব্যাপারী (১৫)। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে একদল যুবক রেজাউলকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতেই দোকান থেকে ১৫ গজ দূরে তার লাশ পাওয়া যায়। তার মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আজাদ জানান, হত্যকাণ্ডের ঘটনায় রেজাউলের বাবা অজ্ঞাত চার জনকে আসামি করে শুক্রবার থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯১৩ ঘ.