২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে শান্তি মিশনে পুলিশের আরেকটি দল

আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ৯০ সদস্যের একটি দল শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ৯০ সদস্যের একটি দল শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে ৯০ সদস্যের দলটি জাতিসংঘের ভাড়া করা বিমানে করে আইভরি কোস্টের উদ্দেশে যাত্রা করবে। পুলিশ সদর দপ্তর জানায়, ১৫৯ জন পুলিশ সদস্য ইতোমধ্যেই আইভরি কোস্টে শান্তি রক্ষা মিশনে যোগ দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ পুলিশের ২৪৯ সদস্যের একটি কন্টিনজেন্ট সেখানে দায়িত্ব পালন করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০২ ঘ.