রংপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম মায়াকে শুক্রবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারের পর মোফাজ্জল হোসেনকে কাউনিয়া থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ হোসেন মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "পল্লী বিদ্যুতের ১৭ লাখ ৬৪ হাজার টাকা বকেয়া থাকার অভিযোগে দায়ের করা মামলায় আনোয়ারুল ইসালমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।"
রংপুর পল্লী বিদ্যুতের আইনজীবী এম এ বাশার জানান, আনোয়ারুল ইসালমের বিরুদ্ধে বকেয়া বিলের অভিযোগে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24