ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৩৪ তম জন্মবার্ষিকী শুক্রবার (২৬ অক্টোবর)।
রাজনীতিতে 'শেরে বাংলা', 'হক সাহেব' কখনো 'বাংলার বাঘ' নামে পরিচিত এই নেতা ১৮৭৩ সালের এই দিনে বরিশালের (তখন বাকেরগঞ্জ) সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে মৃত্যুর আগে রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
১৯৩৫ সালে ব্রিটিশ শাসনামলে কলকাতা পৌরসভার মেয়র, ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী, ১৯৫৪ সালে পুর্ববাংলার মূখ্যমন্ত্রী, ১৯৫৫ সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পুর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পালন করেন।
এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজার জিয়ারত করা এবং সেখানে ফুল দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সংগঠন মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান এবং আলোচনাসভার আয়োজন করে। 'শেরে বাংলা ন্যাশনাল ইয়ুথ ফ্রন্ট' বিকেলে জাতীয় প্রেসক্লাবে শেরে বাংলা পদক প্রদান করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24