আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ভেতরেই এখন তৈরি হচ্ছে নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত যৌন উত্তেজক ঔষুধ 'ইয়াবা'।
আকাশ পথে থাইল্যান্ড থেকে উপকরণ এনে দেশের ভেতরে একটি চক্র 'ইয়াবা' ট্যাবলেট তৈরি করে বাজারে সরবরাহ করছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া আসল ইয়াবা ট্যাবলেট গুড়া করে তার সঙ্গে পাউডার জাতীয় দ্রব্য মিশিয়ে নতুন করে ট্যাবলেট তৈরি করে বাজারে ছাড়া হচ্ছে। এ ধরনের ট্যাবলেট তুলনামূলক কম দামে ইয়াবা সেবীদের কাছে বিক্রি করা হয়।
চলতি বছরের প্রথম দিকে র্যাব- ৩ এর কর্মকর্তারা রাজধানীর বাড্ডা থানা এলাকায় ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। র্যাব সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই কারখানার সবাই পালিয়ে যায়।
র্যাব- ৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ নূরানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্লাইট লেফটেনেন্ট এস এম তৌহিদুল ইসলামের নেতৃত্বে র্যাব- ৩ এর একটি দল চলতি বছরের ২৭ ফেব্র"য়ারি গুলশান থানা এলাকার নাভানা টাওয়ারের দ্বিতীয় তলায় অভিযান চালায়। র্যাব সদস্যরা সেখান থেকে ১০৩টি ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ট্যাবলেট তৈরির উপকরণসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মফিজ মিয়া (২৬), ফেরদৌস (২৪), সাইদ ওমর (২০), মিজানুর রহমান ভূঁইয়া (৩৩) ও আহসানুল হক হাসান (৩৪)।
র্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ভূঁইয়া জানায়, থাইল্যান্ড থেকে আকাশপথে উপকরণ এনে রাজধানীর বাড্ডা থানা এলাকার একটি বাড়িতে ইয়াবা ট্যাবলেট তৈরি ও প্যাকেটজাত করা হয়। পরে তা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইয়াবাসেবীদের কাছে পৌঁছে দেওয়া হয়। র্যাব সদস্যরা ওইদিনই বাড্ডার ওই কারখানায় অভিযান চালায়। কিন্তু অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মালামাল নিয়ে আগেই সবাই পালিয়ে যায়।
পরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে গুলশান থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। তবে এদের অধিকাংশই জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এসেছে।
এদিকে বৃহস্পতিবার গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, আইস পিল নামে একটি মাদক, ভিওআইপি সরঞ্জাম ও ইয়াবা তৈরির মেশিনসহ দুইজনকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এ কে আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের একজন আমিনুল হুদা ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে।
র্যাব- ৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী বলেন, "স
bdnews24