ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট ইয়াবা ও আইস পিল উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে ইয়াবা তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেলে এক সংবাদ সম্মেলনে এই অভিযানে নিজেদের সাফল্যের ব্যাপারে সন্তোষ প্রকাশ করলেও দেশের তরুণ প্রজন্মের অবস্থা নিয়ে আশঙ্কার কথা বলেছেন র্যাব কর্মকর্তারা।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট (ওজনে প্রায় পাঁচ কেজি), ৫ হাজার আইস পিল, বিপুল পরিমাণ মদ, ভিওআইপি সরঞ্জাম ও ইয়াবা তৈরির যন্ত্রপাতি। স
bdnews24