২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার আটকের ব্যাপারে সেনাপ্রধানের ব্যাখ্যা চাইলেন জয়

সজিব ওয়াজেদ জয় বলেছেন, তার মা শেখ হাসিনাকে 'বিনা বিচারে আটক' রাখার ব্যাপারে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। বুধবার চ্যানেল আইকে জয় জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মধ্যাহ্নভোজের সময় জেনারেল মইনের সঙ্গে তার কথা হয়। জয় বলেন, শেখ হাসিনাসহ আরো অনেককে কেন বিনা বিচারে আটকে রাখা হয়েছে সেনা প্রধানের কাছে তার কারণ জানতে চেয়েছেন তিনি। জেনারেল মইনকে উদ্ধৃত করে জয় বলেছেন, "এটা আমাদের এখতিয়ারের বাইরে। দুর্নীতি দমন কমিশন বিষয়টি দেখছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

নিউইয়র্ক, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সজিব ওয়াজেদ জয় বলেছেন, তার মা শেখ হাসিনাকে 'বিনা বিচারে আটক' রাখার ব্যাপারে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। বুধবার চ্যানেল আইকে জয় জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মধ্যাহ্নভোজের সময় জেনারেল মইনের সঙ্গে তার কথা হয়। জয় বলেন, শেখ হাসিনাসহ আরো অনেককে কেন বিনা বিচারে আটকে রাখা হয়েছে সেনা প্রধানের কাছে তার কারণ জানতে চেয়েছেন তিনি। জেনারেল মইনকে উদ্ধৃত করে জয় বলেছেন, "এটা আমাদের এখতিয়ারের বাইরে। দুর্নীতি দমন কমিশন বিষয়টি দেখছে।" জয়ের দাবি অনুযায়ী, জেনারেল মইন তাকে আরো বলেছেন, "আপনার মা নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেলে আমি খুবই খুশি হবো।" চ্যানেল আইকে জয় বলেন, "এটা কোনো আনুষ্ঠানিক সাক্ষাতকার ছিল না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের পর মধ্যাহ্নভোজের সময় জেনারেল মইনের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আমার মা'সহ অন্যদের মুক্তির ব্যাপারে তার কাছে জানতে চেয়েছি।" হাসিনাপুত্র দাবি করেন, তার মা কখনো কোনও অন্যায় বা দুর্নীতি করেননি। জেনারেল মইন সম্পর্কে মূল্যায়ণ করতে বললে জয় বলেন, "তিনি খুবই ভদ্র ও ব্যাক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তাকে আমার ভাল মানুষ বলেই মনে হয়েছে।" যুক্তরাষ্ট্রে সাত দিনের সফর শেষে জেনারেল মইন মঙ্গলবার রাতে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ম্যাকাউ রওয়ানা হয়ে গেছেন। সজিব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/আরএ/জিএনএ/জেকে/১৭৩৬ ঘ.