ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য প্রাথমিক স্তর থেকে উচ্চ পর্যায়ের শিক্ষায় আমাদের মানসম্মত শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে লিখিত বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, মুক্ত চিন্তা ও জ্ঞানের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়গুলো যত
bdnews24