ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণে স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করার জন্য দাতাদের প্রতিশ্র"ত অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
অর্থ উপদেষ্টা বলেন, দাতারা ২০১৫ সালের মধ্যে প্রতিশ্র"ত তহবিল ছাড় না করলে অনেক দেশই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। প্রতিশ্র"ত উন্নয়ন সহায়তার পরিমাণ দেশগুলোর জিডিপির দশমিক ৭০ শতাংশ।
তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সম্পৃক্ততা বাড়াতে হবে। এর ফলে কর্মদক্ষতা বাড়বে।
বিশ্বব্যাংকের একটি হিসেবে ২০১৫ সালের মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা এক-চতুর্থাংশ কমবে। কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে এই সংখ্যা অর্ধেকে নেমে আসার কথা।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দাতা দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর জিডিপি'র দশমিক ৭০ শতাংশ অর্থ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু বেশিরভাগ দেশ তাদের প্রতিশ্র"তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
আইএমএফ এর বার্ষিক সাধারণ সভায় ১৮৪ টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বোর্ডগুলোতে প্রতিটি সদস্যদেশের একজন করে গভর্নর থাকে। বাংলাদেশ বোর্ডের বর্তমান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থ উপদেষ্টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এসকে/২৩২৫ঘ.
bdnews24