ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার পুলিশ অজ্ঞাত পরিচয় (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সিদ্দিক খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে আসাদ অ্যাভিনিউর একটি বাসার কাঁটাতারের বেড়ার ভেতরের ফাঁকা জায়গা থেকে তরুণীটির গলিত লাশ উদ্ধার করা হয়। লাশটি একটি চটের বস্তার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
তরুণীটিকে ১০ থেকে ১২ দিন আগে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিএইচ/এমএ/১৯২৯ঘ.
bdnews24