২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকন-উদ-দৌলাসহ ৫ কর্মকর্তাকে উকিল নোটিশ

আদালত অবমাননার অভিযোগে ঢাকা মহানগর হাকিম রোকন-উদ-দৌলাসহ প্রশাসন ক্যাডারের পাঁচ জন কর্মকর্তাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। বার কাউন্সিলের সাবেক সদস্য জেড আই খান পান্না মঙ্গলবার এই নোটিশ দিয়েছেন। উকিল নোটিশ প্রাপ্ত অন্য চার জন হচ্ছেন- অ্যাডমেনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল উদ্দিন, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আদালত অবমাননার অভিযোগে ঢাকা মহানগর হাকিম রোকন-উদ-দৌলাসহ প্রশাসন ক্যাডারের পাঁচ জন কর্মকর্তাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। বার কাউন্সিলের সাবেক সদস্য জেড আই খান পান্না মঙ্গলবার এই নোটিশ দিয়েছেন। উকিল নোটিশ প্রাপ্ত অন্য চার জন হচ্ছেন- অ্যাডমেনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল উদ্দিন, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন। জেড আইন খান পান্নার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মাদ আসাদুজ্জামান বিকালে কুরিয়ার সার্ভিসে এই নোটিশ পাঠান। এতে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতির কাছে ও গণমাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এতে আরো বলা হয়, বিচার বিভাগ পৃথককরণ নিয়ে রায় হয়ে গেছে। এর পরও তারা গত রোববার সভা করে এই রায় বাস্তবায়ন না করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টকে তারা "এনজিও" বলেছেন। এ সবই আদালত অবমাননার সামিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/বিআর/টিএইচ/এমএ/১৯১৩ ঘ.