২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১৩টি ক্লিনিক বন্ধের নির্দেশ

অব্যবস্থাপনা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য সরঞ্জাম না থাকায় মঙ্গলবার থেকে পাবনার ১৩টি ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

পাবনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অব্যবস্থাপনা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য সরঞ্জাম না থাকায় মঙ্গলবার থেকে পাবনার ১৩টি ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাবনার সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ মিয়া জানান, স্বাস্থ্য বিভাগের একটি দল মঙ্গলবার সরেজমিন পরিদর্শন শেষে ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দেয়। যে সব ক্লিনিক বন্ধ করা হয়েছে; সেগুলো হলো, পাবনা শহরের মিতু জেনারেল হাসপাতাল, শহীদ আনিছুর রহমান হাসপাতাল, মধুপুর ক্লিনিক, বাংলা ক্লিনিক, পাবনা পলি ক্লিনিক ও নাসিং হোম, জনতা ক্লিনিক, শাহজালাল ক্লিনিক, সৌদিয়া ক্লিনিক, আল-মদিনা ক্লিনিক, চাটমোহর উপজেলার সেবা হাসপাতাল, ঈশ্বরদী উপজেলার পলি ক্লিনিক, আকলিমা ক্লিনিক, ইসলামিয়া কমিউনিটি হাসপাতাল। এছাড়া পাবনা শহরের মিতু জেনারেল হাসপাতালের মালিক তাজউদ্দিন মিলনের বিরুদ্ধে প্যাথেড্রিন ও মাদক ব্যবসার অভিযোগে মামলা হয়েছে বলে সিভিল সার্জন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৩ ঘ.