২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিক্যালে লিফট নিচে পড়ে কয়েকজন আহত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ত্র"টিপূর্ণ একটি লিফট দ্রুত বেগে নিচে পড়ে ৭/৮ জন সামান্য আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে হাসপাতালের সি-ব্লকের উত্তর পাশের লিফটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ঘটনার সত্যতা স্বীকার করলেও এতে কেউ আহত হননি বলে দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ত্র"টিপূর্ণ একটি লিফট দ্রুত বেগে নিচে পড়ে ৭/৮ জন সামান্য আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে হাসপাতালের সি-ব্লকের উত্তর পাশের লিফটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ঘটনার সত্যতা স্বীকার করলেও এতে কেউ আহত হননি বলে দাবি করেন তিনি। উপ-উপাচার্য অধ্যাপক এম,এ মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চৌম্বকীয় একটি যন্ত্র নষ্ট হওয়ার কারণে লিফটটি অন্য কোন তলায় না থেমে দ্রুত নিচে নেমে গেছে। ছিঁড়ে পড়েনি। আমি টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেছি। আর এ ঘটনায় কেউ আহত হওয়ার অভিযোগ সঠিক নয়।" তবে পিডব্লিউডিকে বহুবার চিঠি দেয়ার পরও তারা পুরনো লিফটগুলো মেরামত করার উদ্যোগ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি । একজন রোগীর আত্মীয় প্রত্যক্ষদর্শী সুজন বলেন, সোমবার সকাল সাড়ে ১১টার লিফটটি একবার ১৫ থেকে ২০ জনকে নিয়ে ১০ তলায় ওঠে। এরপর আবার নিচে নামার সময় ৮ তলায় আসার পর লিফটটি দ্রুত বেগে বিকট শব্দ করে নিচে পড়ে যেতে থাকে। এ সময়ে ভেতরে থাকা নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে। লিফটটি নিচে পড়ার কারণে অনেকে পা-সহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পায় বলে সুজন উল্লেখ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৫৫ঘ.