২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ শুরু

রাঙামাটি সদর উপজেলায় সোমবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। জেলা নিবার্চন কমিশনের কর্মকর্তারা জানান, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য সোমবার থেকে সদর উপজেলায় তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফরম পূরণ শুরু করেছেন। এ কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্ষন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

রাঙামাটি, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি সদর উপজেলায় সোমবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। জেলা নিবার্চন কমিশনের কর্মকর্তারা জানান, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য সোমবার থেকে সদর উপজেলায় তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফরম পূরণ শুরু করেছেন। এ কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্ষন্ত। কর্মকর্তারা জানান, তথ্য সংগ্রহের জন্য ৭৯ জন সুপারভাইজার ও ৩৩৫ জন তথ্য সংগ্রকারী নিয়োগ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা এলাকা ও উপজেলা সদরের ছয়টি ইউনিয়নের মোট ৪৫টি কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও নিবন্ধন কাজ শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২১০ ঘ.