২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকের বিষয়ে দৃঢ় অবস্থানে সরকার

সরকার নির্ধারিত তারিখ ১ নভেম্বর থেকে বিচার বিভাগ পৃথক করার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে। প্রশাসনে সৃষ্ট অসন্তোষ নিরসনে সোমবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পর আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাবে। এদিকে কড়া ভাষায় বিচার বিভাগ পৃথককরণের সমালোচনা করে তা পিছিয়ে দেওয়ার দাবি তোলার একদিন পর সোমবার অন্য ক্যাডার সার্ভিস এবং আইনজীবীদের তরফ থেকে বিরোধিতার সম্মুখীন হয়েছে প্রশাসন ক্যাডার। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সরকার নির্ধারিত তারিখ ১ নভেম্বর থেকে বিচার বিভাগ পৃথক করার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে। প্রশাসনে সৃষ্ট অসন্তোষ নিরসনে সোমবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পর আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাবে। এদিকে কড়া ভাষায় বিচার বিভাগ পৃথককরণের সমালোচনা করে তা পিছিয়ে দেওয়ার দাবি তোলার একদিন পর সোমবার অন্য ক্যাডার সার্ভিস এবং আইনজীবীদের তরফ থেকে বিরোধিতার সম্মুখীন হয়েছে প্রশাসন ক্যাডার। (সমন্বিত) সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের অসন্তোষের কারণে বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়া পেছাবে না। এ বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাবে। কীভাবে এ পৃথককরণ করা হবে এবং উভয় পক্ষের মধ্যে সদ্ভাব বজায় রাখা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত হয়নি।" এ সময় সমিতির মহাসচিব কামালউদ্দীন সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে-এ আশা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "প্রশাসন কীভাবে সুন্দর করে চলবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" তিনি বলেন, "বিচার বিভাগ পৃথককরণের বিষয়ে বেঁধে দেওয়া সময় ঠিকই থাকবে। তবে যেসব বিষয়ে অসঙ্গতি রয়েছে তা সরকার দেখবে।" কামালউদ্দীন জানান, বৈঠকে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার আবারও বৈঠক হবে। বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য না করলেও ম্যাজিস্ট্রেট রোকন উদ- দৌলার রোববারের বক্তব্যের সমালোচনা করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মো. মনিরুজ্জামান খান। সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, "ম্যাজিস্ট্রেট রোকন উদ- দৌলা একেবারেই নিজ দায়িত্বে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে অ্যাসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই। তার বক্তব্যের দায় অ্যাসোসিয়েশন নেবে না।" এই বক্তব্যের মাধ্যমে রোকন উদ- দৌলা চাকরিবিধি লঙ্ঘণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। অ্যাসোসিয়েশন সভাপতি আরো বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কীভাবে সহযোগিতা করা যায় তা তুলে ধরতেই মূলত আমরা রোববার বিয়াম মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করেছিলাম। কিন্তু রোকন উদ -দৌলার মনগড়া বক্তব্যে সেমিনারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।" এদিকে সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি অভিযোগ তুলেছে, প্রশাসন ক্যাডারের 'দূরভিসন্ধির কারণেই' বিচার বিভাগ এতদিন নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়নি। সোমবার রাজধানীর খামারবাড়িতে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় কমিটি নেতারা এ অভিযোগ করেন। দেশের আইনজীবীরাও ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের পক্ষে অবস্থান নিয়েছেন। ওইদিন দেশব্যাপী 'বিচার বিভাগ পৃথককরণ দিবস' পালন করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তারা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটটের কোনো বিচারিক ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা ক্ষুণ