২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ নভেম্বর থেকে হজ্ব ফ্লাইট শুরু

চলতি বছরের হজ্ব ফ্লাইট ১২ নভেম্বর থেকে শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান বিমানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ নভেম্বর থেকে হজ্বযাত্রীদের ফ্লাইট শুরু হবে। ১৪ ডিসেম্বর হজ্বযাত্রীদের সৌদি আরবে বহন করা শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চলতি বছরের হজ্ব ফ্লাইট ১২ নভেম্বর থেকে শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান বিমানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ নভেম্বর থেকে হজ্বযাত্রীদের ফ্লাইট শুরু হবে। ১৪ ডিসেম্বর হজ্বযাত্রীদের সৌদি আরবে বহন করা শেষ হবে। মন্ত্রী জানান, ফিরতি ফ্লাইট ২৩ ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের ২৪ জানুয়ারি শেষ হবে। তিনি বলেন, ফ্লাইট সূচির কারণে হজ্ব এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে পারেনি বলে এজেন্সিগুলোর সংগঠন হাব বিমানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এখন হাব বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করে বিমানের সঙ্গে ফ্লাইট সূচি চূড়ান্ত করুক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৪৩ঘ.