২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার যুগ্ম সচিব ও দুই উপ-সচিব পদে রদবদল

প্রশাসনের চারজন যুগ্ম সচিব ও দুই জন উপ সচিব পর্যায়ে কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে পদায়ন এবং একজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন যুগ্ম সচিব ও দুই জন উপ সচিব পর্যায়ে কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে পদায়ন এবং একজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। চার যুগ্ম সচিবের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) কর্মকর্তা এ কে এম নেছারউদ্দিন ভূঞাকে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) পরিচালক ও হরিমাণিক্য দত্তকে পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া তাঁত বোর্ডের সদস্য খুরশিদ আলমকে স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজউদ্দিন মিয়াকে বস্ত্র অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-সচিবদের মধ্যে ওএসডি কর্মকর্তা উপ-সচিব জাবেদ মোস্তফাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) পরিচালক ফকির কামাল উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৮৫৪ঘ.