২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক মহড়া শুরু ২৪ অক্টোবর

যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর জাপান ভিত্তিক 'প্রথম মেরিন এয়ারক্র্যাফট উইং' ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথমহড়া ২৪ অক্টোবর শুরু হচ্ছে। 'এক্সারসাইজ সুমো টাইগার' শীর্ষক এক সপ্তাহের এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ঢাকার কুর্মিটেলা এয়ার ফিল্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর জাপান ভিত্তিক 'প্রথম মেরিন এয়ারক্র্যাফট উইং' ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথমহড়া ২৪ অক্টোবর শুরু হচ্ছে। 'এক্সারসাইজ সুমো টাইগার' শীর্ষক এক সপ্তাহের এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ঢাকার কুর্মিটেলা এয়ার ফিল্ডে। সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিন ফাইটার অ্যাটাক স্কোয়াড্রন ৩১৪ এর সদস্যরা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে মহড়ায় অংশ নেবে। দক্ষতা ও সরঞ্জাম বিনিময় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের 'পেশাদারি সম্পর্কের উন্নয়ন' ঘটানোই এ মহড়ার উদ্দেশ্য বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৮৪৯ঘ.