২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জনের সম্পদের অনুসন্ধান করতে ১১ কর্মকর্তাকে দায়িত্ব

চতুর্থ দফায় সন্দেহভাজন দুনীতিবাজ হিসেবে ৩৫ জনের তালিকার মধ্যে ১১ জনের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করতে ১১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চতুর্থ দফায় সন্দেহভাজন দুনীতিবাজ হিসেবে ৩৫ জনের তালিকার মধ্যে ১১ জনের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করতে ১১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সন্দেহভাজন এই ১১ জন হলেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে শফিউর রহমান, আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্লাহ , সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক, বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার, সাবেক উপ-সচিব শামসুল আলম, সাবেক সচিব রেজাউল হায়াত ও রাজউকের সিবিএ সভাপতি আমির খসরু। কিশোরগঞ্জের সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জু এবং দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক তাদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন বলে জানান মোখলেস উর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএইচএস/আরএ/জিএনএ/১৭৩৩ ঘ.