২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভোটার তালিকার কাজ শুরু

বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ সোমবার শুরু হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, প্রথম পর্যায়ে সদর উপজেলা ও বান্দরবান পৌরসভায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ এলাকায় ৩ নভেম্বর পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ৫ নভেম্বর থেকে ২১টি কেন্দ্রে শুরু হবে ছবি তোলার কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বান্দরবান, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ সোমবার শুরু হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, প্রথম পর্যায়ে সদর উপজেলা ও বান্দরবান পৌরসভায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ এলাকায় ৩ নভেম্বর পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ৫ নভেম্বর থেকে ২১টি কেন্দ্রে শুরু হবে ছবি তোলার কাজ। নির্বাচন কর্মকর্তা জানান, সদর উপজেলা ও বান্দরবান পৌরসভায় ভোটার তালিকা তৈরির জন্য ১৪ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা (এআরও), ৫৮ জন সুপারভাইজার এবং ২৪৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার থেকেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এদিকে ভোটার তালিকায় নিবন্ধনে জনগণকে উদ্বুদ্ধ করতে কয়েকটি সংগঠন সোমবার সকালে জেলা শহরে শোভাযাত্রা বের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.