২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই 'চরমপন্থী'কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দল

মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে রোববার রাতে দুই 'চরমপন্থী'কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(লাল পতাকা) ওই দুই সদস্যকে হত্যার দায়িত্ব হত্যার দায়িত্ব স্বীকার করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি(এমএল-জনযুদ্ধ)। পুলিশ বলছে, 'চরমপন্থী' দলের কোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

কুষ্টিয়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে রোববার রাতে দুই 'চরমপন্থী'কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(লাল পতাকা) ওই দুই সদস্যকে হত্যার দায়িত্ব হত্যার দায়িত্ব স্বীকার করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি(এমএল-জনযুদ্ধ)। পুলিশ বলছে, 'চরমপন্থী' দলের কোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতরা হলেন, আক্তার হোসেন ওরফে আক্তার (৩০) ও বাবু (২৮)। আক্তারের বাড়ি মিরপুর উপজেলার চকশ্রীরামপুর গ্রামে; বাবুর বাড়ি ইশালমারী গ্রামে। এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ 'চরমপন্থীরা' মালিহাদ গ্রামের পদ্মবিল মাঠে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আক্তার ও বাবুকে হত্যা করে। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে ক্ষত-বিক্ষত লাশ দুটি উদ্ধার করে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ দুটি কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে হত্যাকাণ্ডের পরপরই 'টাইগার' নামে এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সামরিক কমান্ডার পরিচয় দিয়ে টেলিফোনে স্থানীয় সাংবাদিকদের কাছে ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেন। তিনি বলেন, লাল পতাকা গ্রপের ওই দুজন চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় চাঁদাবাজি করতো। তাই তাদের খতম করা হয়েছে। ওসি কামরুজ্জামানও বলেন, চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। নিহতদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৪ ঘ.