২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের সঙ্গে জাসদের (রব) সংলাপ শুরু

নর্বাচনী আইন সংস্কার নিয়ে সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিমশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "সব দলের সঙ্গে আলোচনা শেষে দলগুলোর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হবে। প্রস্তাবগুলো সমন্বয়ের মাধ্যমে আমাদের কাজ করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 05:29 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্বাচনী আইন সংস্কার নিয়ে সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিমশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "সব দলের সঙ্গে আলোচনা শেষে দলগুলোর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হবে। প্রস্তাবগুলো সমন্বয়ের মাধ্যমে আমাদের কাজ করতে হবে।" সিইসি আরও বলেন, এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে জনগন সুখে থাকতে পারে। সেজন্য সুষ্ঠু রাজনীতি থাকতে হবে। অপশক্তির অবসান ঘটাতে হবে। জাসদের ১২ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন কার্যকরী সভাপতি অধ্যাপক মো. শফিক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক রতন। দলীয় প্রস্তবনায় আটটি প্রদেশ গঠন, উপজেলা কেন্দ্রিক শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা চালূ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অঞ্চল ও পেশা ভিত্তিক দুুটি ভোটার তালিকাসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। বৈঠকে দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং এম. সাখাওয়াত হোসেন উপস্থিত রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শুরু হয়্। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআরএ/আরএ/জিএনএ/১১২০ ঘ.