২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন ২৫ অক্টোবর

বাংলাদেশ ও ভারত সীমান্তের সাড়ে তিন কিলোমিটার এলাকা এখনও অচিহ্নিত রয়ে গেছে। এ ছাড়া ৩৫ কিলোমিটারের বেশি এলাকায় সীমানা চিহ্নিত করার কাজ শেষ হলেও কোন দেশই নিজ নিজ ভূমি বুঝে পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও ভারত সীমান্তের সাড়ে তিন কিলোমিটার এলাকা এখনও অচিহ্নিত রয়ে গেছে। এ ছাড়া ৩৫ কিলোমিটারের বেশি এলাকায় সীমানা চিহ্নিত করার কাজ শেষ হলেও কোন দেশই নিজ নিজ ভূমি বুঝে পায়নি। এ ইস্যুসহ আরো কিছু বিষয় মীমাংসার লক্ষ্যে ২৫ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত সীমান্ত সম্মেলন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর এ সম্মেলনে সীমানা নির্ধারণ, ভূমি নিয়ে বিরোধ, সীমান্তে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালান, পুশইন, কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা হবে। এ বছরের ফেব্র"য়ারি মাসে দিল্লিতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে বিডিআর এর পক্ষ থেকে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশি সন্ত্রাসীদের একটি তালিকা বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। তাদের আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য বিডিআর অনুরোধ জানায়। আসন্ন বৈঠকে এ নিয়েও আলোচনা হতে পারে। বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের আহমেদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে সফলভাবে আলোচনা শেষ করতে পারব।" বিডিআর সূত্রে জানা গেছে, সম্মেলনের আলোচ্যসূচিতে ১০ থেকে ১১টি বিষয় ঠিক করা হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা ও ধরে নিয়ে যাওয়া, বিনা উসকানিতে সীমান্তে গুলিবর্ষণ- এ বিষয়গুলো প্রথমেই আলোচনায় আনা হবে। গত বছরের অক্টোবর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে ৯০ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে বলে বিডিআর সূত্রে জানা গেছে। আহত হয়েছে ৬০ জন। সম্মেলনে সীমান্তপথে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদকদ্রব্য (ফেনসিডিল) পাচার নিয়ে আলোচনা হবে। স