ভোলা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এক রিক্সা চালকের বাড়িতে বোমা বিস্ফোরণে রিক্সা চলকের স্ত্রী ও মেয়ে আহত হয়েছে।
আহতরা হলেন, চর কুমারীয়া গ্রামের রিক্সা চালক আকবরের স্ত্রী নুরুন্নাহার (৩০) ও মেয়ে পপি (৮)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। আহত নুরুন্নাহার পুলিশকে বলেছে তার শশুর ও দেবর ষড়যন্ত্র করে ঘরের মধ্যে বোমা মেরেছে। এতে তারা আহত হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছে, আকবরের ঘরেই বোমাটি ছিল। নাড়াচাড়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়ে নুরুন্নাহার ও পপি আহত হয়।
রিক্সা চালক আকবর ট্রান্সফরমার চুরির একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২০৪ ঘ.
bdnews24