২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষণাবেক্ষণের জন্য যমুনা সার কারখানা বন্ধ ঘোষণা

রক্ষণাবেক্ষণের জন্য দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম ৩৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ডিলারদের মধ্যে সার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

জামালপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রক্ষণাবেক্ষণের জন্য দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম ৩৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ডিলারদের মধ্যে সার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার বিপণন শাখার সহকারী বিক্রয় কর্মকর্তা গোকুল চন্দ্র জানান, রোববার থেকে কারখানার রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। এ কারণে ৩৫ দিন উৎপাদন বন্ধ থাকবে। তবে ডিলাররা তাদের বরাদ্দের সার নিতে পারবেন। রোববার পর্যন্ত কারখানা গুদামে ৮৪ হাজার টন ইউরিয়া সার মজুদ রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। সর্বশেষ ২০০৫ সালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে যমুনা সারখারখানার রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এবার কতো খরচ পড়বে তা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০১৭ ঘ.