২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন ক্যাডারদের কার্যক্রমে সরকার অসন্তুষ্ট

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভুমিকায় সরকার অসন্তোষ্ট। ১ নভেম্বর থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাচ্ছে। রোববার উপদেষ্টাদের একজন তাদের অসন্তোষের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সরকারের একজন উপদেষ্টা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণ কার্যকর করার মূহুর্তে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যা করছেন তা কোন ভাবেই কাম্য নয়। বিচার করা তাদের কাজ নয়। এজন্য আলাদা লোক রয়েছে। সংবিধানে তাদের সম্পর্কে স্পষ্ট করে বলা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভুমিকায় সরকার অসন্তোষ্ট। ১ নভেম্বর থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাচ্ছে। রোববার উপদেষ্টাদের একজন তাদের অসন্তোষের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সরকারের একজন উপদেষ্টা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণ কার্যকর করার মূহুর্তে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যা করছেন তা কোন ভাবেই কাম্য নয়। বিচার করা তাদের কাজ নয়। এজন্য আলাদা লোক রয়েছে। সংবিধানে তাদের সম্পর্কে স্পষ্ট করে বলা আছে। কিন্ত কর্মকর্তারা যা করছেন তা নিয়ে আজ প্রধান্ উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে।" তিনি বলেন, যারা এসব কাজ করছে তারা সরকার নয়, সরকারের কর্মকর্তা। তাদের সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে না, তারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। বিষয়টি তাদের মনে রাখতে হবে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা নিয়ে প্রশাসন ক্যাডারের কেন্দ্র ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন। তারা গত বৃহস্পতিবার রাতে ঢাকায় বিয়াম মিলনায়তনে এবিষয়ে একটি সভা করেন। রোববারও বিয়াম মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রশাসনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -এতে জেলা ম্যাজিষ্ট্রেট পদসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের আইন শৃংঙ্খলা রক্ষা, ভ্রাম্যমান আদালত পরিচালনা, পাবলিক পরীক্ষা, নির্বাচন সমূহে ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালনসহ সকল মাইনর এ্যাক্টস'র ক্ষমতাগুলো তাদের দেয়াসহ ১০ দফা দাবি দেওয়া হয়েছে। এই সেমিনার থেকে সরকারের কাছে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। অন্যথায় ১ নভেম্বর থেকে নির্বাহী বিভাগের কাজ ব্ন্ধ করে দেয়ার জন্য কর্মকর্তারা আহবান জানান। নাম প্রকাশ না করার শর্তে এই উপদেষ্টা বলেন, কর্মকর্তারা ভেবেছেন, আমাদের সরকার দুর্বল। আমাদের ওপর চাপ দিলে কাজ হবে। তাদের এই ভাবনা ভুল, আমরা দুর্বল নই। এক্ষেত্রে তারা কোন ভাবেই সফল হতে পারবে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ম্যাজিষ্ট্রেসি না থাকলে তাদের কাজ থাকবে না কেন ? তারা নির্বাহী দায়িত্ব পালন করবেন। তাদের যদি কাজ না থাকে সেটা সরকার দেখবে। তাদের এত চিন্তা কেন? তিনি বলেন, "এধরনের কর্মকর্তারা বিচার বিভাগ নিয়ন্ত্রন করতে গিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক সরকারের মন্ত্রীর কথামত এরা কাউকে জামিন দিয়েছে, আবার একজনকে নিয়ে জেলে ভরে রেখেছে। মন্ত্রীদের নানা ধরনের পরামর্শ দিয়েছে। মন্ত্রীরাও অনেক সময় তাদের কথামত কাজ করেছে। মূলত এরাই রাজনৈতিক সরকারগুলোকে ডুবিয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-- ইএইচবি