২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

সদর উপজেলার শোলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্যে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

পটুয়াখালী, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শোলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্যে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগীকে। র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন হাবীবুর রহমান জানান, গোপান সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শোলা গ্রাম থেকে ডাকাত সর্দার হিটলার সালামকে(৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় একটি বিদেশি বন্দুক, দুটি ছুরি। সালামের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুল ওয়াহাব (৩৫) ও সবুজ মিয়া (৩০) নামে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে ক্যাপ্টেন হাবীব জানান। তাদের কাছে পাওয়া যায় একটি বিদেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি। র‌্যাব জানায়, ওয়াহাব একটি ডাকাতি মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারকৃত সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.