২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

ঈশ্বরদী পৌর যুবলীগ সভাপতি কাউসার আহমেদ (২৮) শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 06:30 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

পাবনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈশ্বরদী পৌর যুবলীগ সভাপতি কাউসার আহমেদ (২৮) শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, সকাল ৮টার দিকে ঈশ্বরদী শহরের পুর্ব টেংরি এলাকায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের সময় তড়িতাহত হন কাউসার। সঙ্গে সঙ্গে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩২ ঘ.