কুষ্টিয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামে নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন এক দিন মজুর।
নিহতের নাম রিয়াজুল হোসেন মোল্লা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ৪/৫ জন সন্ত্রাসী রিয়াজুলের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রিয়াজুলকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হত্যার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িত কাউকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২৩৫ ঘ.
bdnews24