চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ) - বাংলাদেশ শিপিং করপোরেশনের তেল বহনকারী জাহাজ বাংলার জুটিতে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা গুলজার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর চ্যানেলের মুড়িং বয়ার নয় নম্বরে নোঙর করা অবস্থায় জাহাজটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। জাহাজের ভেতরে গ্যাস জমে থাকায় ওয়েল্ডিংয়ের আগুনের ফূলকি থেকে রাত সাড়ে নয়টার দিকে জাহাজে আগুন লেগে যায়। আগ্রাবাদ দমকল কার্যালয় থেকে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
রাত এগারটার দিকে গুলজার আহমেদ জানান, আগুন প্রায় নিভে গেছে। তবে তখনো ধোঁয়া দেখা যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর/আরএআর/জেকে/এমএইচবি/২৩২৭ ঘ.
bdnews24