২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ভোটার তালিকার কাজ ২২ অক্টোবর শুরু

রাঙমাটিতে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প প্রণয়নের কাজ আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

রাঙামাটি, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙমাটিতে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প প্রণয়নের কাজ আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেছেন, এ কাজের জন্য ইতোমধ্যে তথ্য সংগ্রহকারী, সুপার ভাইজার, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা জানান, রাঙামাটি সদর উপজেলায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজের জন্য ৩৩৫ জন তথ্য সংগ্রহকারী ও ৭৯ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে তথ্য সংগ্রহকারীরা রাঙ্গামাটি পৌরসভা ও উপজেলা সদরের ছয়টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আমিরুল ইসলাম জানান, ৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্ষন্ত পৌরসভা এলাকা ও উপজেলা সদরের ছয়টি ইউনিয়নের সম্ভাব্য ৪৫টি কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও নিবন্ধন কাজ কাজ শুরু হবে। এ কার্যক্রমে ১৫ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটার তালিকা তৈরির যাবতীয় কার্যক্রমে সেনাসদস্যরা অংশ নেবেন বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্চুক জেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বাঘাইছড়ি উপজেলার সাজেক, বরকলের বড় হরিণা, জুরাছড়ির মৈদং ও দুমদম্যা এবং বিলাইছড়ি উপজেলার ফারুয়ার ইউনিয়ন অত্যন্ত দুর্গম এলাকা বলে এ সব এলাকায় ভোটার তালিকার কাজের জন্য এবার হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.