নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফতুল্লা শিল্পাঞ্চলে পোস্ট অফিস রোডের পপুলার ডাইং কারখানার সেফটি ট্যাংকে পড়ে বুধবার দুজন মারা গেছেন। এরা হলেন, কারখানার শ্রমিক সুলতান ও নিরাপত্তা রক্ষী জাহিদ হাসান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার সেফটি ট্যাংকের মুখ খুলে পরিষ্কার করতে গিয়ে সুলতান ভেতরে পড়ে যান। এ সময় তাকে বাঁচাতে নিরাপত্তা রক্ষী জাহিদ হাসান ট্যাংকে নামলে তিনিও তলিয়ে যান।
দমকল কর্মীরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৪০ ঘ.
bdnews24