ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামে বুধবার এসিড হামলায় আমিমা বেগম (৩০) এবং তার দুই ছেলে রনি (৩) ও বিপুল (১) আহত হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আমিমা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দাতমন্ডল গ্রামের বকুল, কাউসার ও খসরু পূর্ব শত্র"তার জের ধরে ভোরে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর এসিড ছুঁড়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জাানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৩৪ ঘ.
bdnews24