২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিজে নেওয়া এয়ারবাস কিনে নিয়েছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব বহরে আরও একটি এয়ারবাস সংযোজিত হয়েছে। চার বছর আগে লিজ নেওয়া এয়ারবাস এ-৩১০ উড়োজাহাজটি বুধবার এক কোটি ২৪ লাখ ডলারে কিনে নিয়েছে জাতীয় বিমান সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব বহরে আরও একটি এয়ারবাস সংযোজিত হয়েছে। চার বছর আগে লিজ নেওয়া এয়ারবাস এ-৩১০ উড়োজাহাজটি বুধবার এক কোটি ২৪ লাখ ডলারে কিনে নিয়েছে জাতীয় বিমান সংস্থা। এর ফলে বিমানের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১১টি তে। তিনদিন পরেই এয়ারবাসটির লিজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ-এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হুসেইন বিডিনিউজ টুুয়েন্টিফোর ডটকমকে জানান, এ-৩১০ এয়ারবাসটি ২০০৩ সালে মাসিক আড়াই লাখ ডলারে লিজে সংগ্রহ করা হয়েছিল। লিজের মেয়াদ আগামী ২১ অক্টোবর শেষ হয়ে যাবে। তার আগেই বিমান বাংলাদেশ এটি নগদ মূল্যে কিনে নিয়েছে। এয়ারবাসটি বিমানের নিজস্ববহরে প্রবেশ উপলক্ষে বুধবার বিমান বন্দরের হ্যাংগারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ মুনাজাত ও শোকর আদায় করেন। বিমান বাংলাদেশ-এর ১১টি উড়োজাহাজের মধ্যে এয়ারবাস ৩টি, ডিসি ৪টি ও এফ-২৮ ৪টি বিমান রয়েছে। এ ছাড়া লিজে নেওয়া আছে আরও একটি উড়োজাহাজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২২১৪ ঘ.