ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনার জন্য কয়েকজন শিক্ষকের ভূমিকাকে দায়ী করেছেন পুলিশের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ। তিনি বলেছেন, কয়েকজন শিক্ষকের বক্তব্য এবং বিবৃতিতে ছাত্ররা ঊত্তেজিত হয়ে সহিংস ঘটনায় জড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা তদন্তে গঠিত বিচারবিভাগীয় কমিশনে বুধবার সাক্ষ্য দেওয়ার পর নূর মোহাম্মদ সাংবাদিকদের এ কথা বলেন।
সার্কিট হাউজ রোডে কমিশন কার্যালয়ে এ দিন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদও সাক্ষ্য দেন। দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের আলাদাভাবে সাক্ষ্য নেওয়া হয়। প্রত্যেকে প্রায় দেড় ঘন্টা ধরে সাক্ষ্য দেন।
গত আগস্টে সংঘটিত ওই ঘটনায় এই দুই পুলিশ কর্মকর্তাসহ এ নিয়ে ৯৬ জন সাক্ষ্য দিলেন।
পুলিশের মহাপরিদর্শক এক প্রশ্নের জবাবে বলেন, "বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রদের শান্ত না করে তাদের সঙ্গে যোগ দেন এবং নানাধরণের বক্তব্যের মাধ্যমে পুরোবিষয়টিকে জটিল করে ফেলেছিলেন।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার ব্যাপারে নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, মামলাটির তদন্ত শেষ করে এনেছে সিআইডি। খুব শিগগিরই অভিযোগপত্র দেওয়া
পুলিশের কমিশনার নাইম আহমেদ সাক্ষ্য দিয়ে বের হয়ে এসে সাংবাদিকদের জানান, বিক্ষোভের ঘটনায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। আর একারণেই সবচেয়ে বেশি পুলিশ আহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24