২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক নৌ সিম্পোজিয়ামে নৌবাহিনী প্রধান

নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম যুক্তরাষ্ট্র সফর করছেন। অষ্টাদশ আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম এ যোগ দেয়ার জন্য ১৪ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেছেন। এবারের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে " আন্তর্জাতিক নৌ নিরাপত্তা বিষয়ক সম্মিলিত অগ্রযাত্রা"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, ১৭ অক্টোবর,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম যুক্তরাষ্ট্র সফর করছেন। অষ্টাদশ আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম এ যোগ দেয়ার জন্য ১৪ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেছেন। এবারের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে " আন্তর্জাতিক নৌ নিরাপত্তা বিষয়ক সম্মিলিত অগ্রযাত্রা"। বিশ্বের প্রায় ৫০টি দেশের নৌ প্রধান, নৌ বাহিনী প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষক ১৬ থেকে ১৯ অক্টোবর তিনদিনের এ সিম্পোজিয়ামে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নৌ বাহিনী প্রধান সিম্পোজিয়ামে আগত বিভিন্ন দেশের নৌ প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করছেন। এছাড়া নৌ সমর বিশেষজ্ঞদের দেয়া নৌ নিরাপত্তা ও যুদ্ধ বিষয়ক বক্তৃতামালায় উপস্থিত থাকছেন তিনি। তিনি বিভিন্ন দেশের নৌ প্রধান ও প্রতিনিধির সঙ্গে নৌ বাহিনীর সমরাস্ত্র বিষয়ক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করছেন। অ্যাডমিরাল নিজাম যুক্তরাষ্ট্রের নৌ প্রধান ( অপারেশন্স) এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানাবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসকে/১৬৪০ঘ.