২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় দুর্গা প্রতিমা ভাংচুর

পূজা শুরু হওয়ার দুদিন আগে সোমবার রাতে সদর উপজেলায় ইলিশা বাজারে একটি দুর্গা প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুস্কৃতকারীরা। মঙ্গলবার সদর থানার কর্তব্যরত কর্মকর্তা মাহামুদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সকালে পূজা মণ্ডপটি পরিদর্শন করে প্রতিমা ভাংচুরের কিছু আলামত পেয়েছেন। তবে এখনও মামলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ভোলা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পূজা শুরু হওয়ার দুদিন আগে সোমবার রাতে সদর উপজেলায় ইলিশা বাজারে একটি দুর্গা প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুস্কৃতকারীরা। মঙ্গলবার সদর থানার কর্তব্যরত কর্মকর্তা মাহামুদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সকালে পূজা মণ্ডপটি পরিদর্শন করে প্রতিমা ভাংচুরের কিছু আলামত পেয়েছেন। তবে এখনও মামলা হয়নি। একইদিন ইলিশা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. নারায়াণ চন্দ্র মন্ডল এ বিষয়টি জানিয়ে ভোলা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। জেলা প্রশাসক বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ইলিশা পূজা উদযাপন কমিটির অভিযোগপত্রটি পেয়েছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সদর থানা পুলিশকে নির্দেশও দিয়েছেন। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষসহ অন্য সদস্যরা মঙ্গলবার পূজা মন্ডপটি পরিদর্শন করেছেন। এরপর তারা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এসে বলেন, "দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০০ ঘ.