ঢাকা,অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ৮৯ পুলিশ সদস্যের প্রথম দলটি মঙ্গলবার মধ্যরাতের পর (রাত ২টা) ঢাকা ত্যাগ করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান বিডিনিঊজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আইভরি কোস্টের এ মিশনে মোট ২৪৯ জন যাবেন । ৭০ সদস্যের দ্বিতীয় দলটি আগামী ২৩ অক্টোবর এবং ৯০ সদস্যের সর্বশেষ দলটি ২৬ অক্টোবর ঢাকা ত্যাগ করবে। জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে তারা এ মিশনে যাচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৯৪৬ঘ.
bdnews24