২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নবজাতকসহ দুজনের মৃতদেহ উদ্ধার

বাগেরহাটে সোমবার নবজাতকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, শহরের নাগেরবাজার মাঝিঘাট এলাকার লোকজন নদীর পাড়ে সোমবার সকালে সদ্যপ্রসূত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বাগেরহাট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সোমবার নবজাতকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, শহরের নাগেরবাজার মাঝিঘাট এলাকার লোকজন নদীর পাড়ে সোমবার সকালে সদ্যপ্রসূত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা নাগেরবাজার এলাকার দিনমজুর কবির হাওলাদারের স্ত্রী পারুল বেগমকে (৩৫) আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারুল জানায়, মৃত সন্তান প্রসব করায় সে শিশুটিকে রোববার রাতে নদীর পাড়ে ফেলে রেখে আসে। অবশ্য পুলিশ বলছে, প্রায় ছয় মাস আগে পারুলকে ছেড়ে যায় তার স্বামী কবির। এ কারণে ভরন-পোষণ কথা চিন্তা করে পারুল নবজাতককে হত্যা করতে পারে। এদিকে, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি খালে এক কিশোরীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন সোমবার পুলিশকে জানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএস/এসএনডি/১৯২১ ঘ.