২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈদের নামাজ পড়তে শোলাকিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

নরসিংদী, অক্টোবর ১৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- ঈদের নামাজ পড়তে শোলাকিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাস যাত্রী। রোববার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর রায়পুরার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৩৫), শাহীন (২৭) ও রনি আহমেদ (২৫)। এদের মধ্যে মাইক্রোবাস চালক আবু তাহেরের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। বাকি দুজনের ঠিকানা পাওয়া যায়নি। আহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮), রাজু আহমেদ (২৮), রিপন (২৫), আক্তার হোসেন (৩০)। এদের সবার বাড়ি বন্দর থানায়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়পুরা থানার সহকারী উপ-পরিদর্শক আজগর আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের বন্দর থেকে ঈদের নামাজ পড়তে কিশোরগঞ্জের শোলাকিয়া যাওয়ার পথে একটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মাইক্রো আরোহী মারা যান। নিহত আবু তাহের মাইক্রোবাসের চালক। বাকিরা মাইক্রোবাস যাত্রী। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৯২০ ঘ.